যুক্তরাষ্ট্রের মিডওয়েস্টে ঘূর্ণিঝড়ের আঘাতে দুই জন নহিত ও ১১ জন আহত হয়ছেনে। এছাড়াও এতে বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
আবহাওয়া বিষয়ক চ্যানেল জানায়, ভয়াবহ ঘূর্ণিঝড়টির আঘাতে ইলিওনাইস রাজ্যের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার এই ঝড়ের আঘাতে ২ জনের মৃত্যু হয়েছে।
খবর এএফপি’র।
ঘূর্ণিঝড়টি ফেইডেল শহরের একটি বড় অংশে আঘাত হানে। এ সময় প্রলয়ঙ্করী ঝড়ের কবলে পড়ে বাড়িঘর মাটি থেকে শুন্যে উড়ে যায়, গাড়ি উল্টে যায়।
মিডওয়েস্টে খারাপ আবহাওয়ার কারণে ঘূর্ণিঝড়ের সতর্কতা বার্তা জারি করা হয়। আবহাওয়া সংস্থা একে ‘মারাত্মক হুমকি’ হিসেবে অভিহিত করে।
আইওয়া ও ওহাইয়োতেও ঘূর্ণিঝড় হয়েছে। এছাড়াও এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আরো বেশ কয়েকটি রাজ্যের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে গেছে।