যুক্তরাষ্ট্রের উদ্দেশে স্পিকারের ঢাকা ত্যাগ

 
 
জাতীয় সংসদের স্পিকার এবং কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশনের (সিপিএ) নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের উদ্দেশে  ঢাকা ত্যাগ করেছেন। 
 
শনিবার জাতীয় সংসদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ তার সফরসঙ্গী হয়েছেন।
 
তিনি ওয়াশিংটন ডিসিতে আগামী ১২ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিতব্য গ্লোবাল পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দেবেন।
 
স্পিকার আগামী ১৮ এপ্রিল দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। খবর বাসস।