মিসরে মুসলিম ব্রাদারহুডের প্রধান নেতা মোহামেদ বাদিয় ছাড়াও শীর্ষপর্যায়ের আরও ১৩ জন নেতাকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে দেশটির একটি আদালত। এদিন আদালতের বিচার কাজ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়।
ওই ১৪ জনকে মৃত্যুদণ্ড দেয়া ছাড়াও মিসরীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক মোহামেদ সুলতানসহ আরও ৩৬ জনকে এদিন যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়।
দণ্ডিতরা দেশটির সর্বোচ্চ বেসামরিক আদালতে আপিল করার সুযোগ পাবেন এবং চূড়ান্ত রায় পেতে কয়েক বছর সময় লেগে যেতে পারে।
বিচার চলার সময় বিবাদীদের কেউ আদালতে উপস্থিত ছিলেন না। মার্চ থেকে কারাবন্দি আছেন বাদিয়ে। তার বিরুদ্ধে আরও বেশ কয়েকটি মামলার বিচার কাজ চলছে।
২০১৩ সালে মিশরের সাবেক প্রেসিডেন্ট ব্রাদারহুড নেতা মোহাম্মদ মুরসির উৎখাতের পর ব্রাদারহুডের কয়েকশ নেতাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়। খবর রয়টার্স।