শাহজালালে সাড়ে ৪ কেজি স্বর্ণসহ নারী আটক

 
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়া ফেরত এক নারীর কাছ থেকে সাড়ে চার কেজির বেশি ওজনের কয়েকটি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।  
 
বিমানবন্দর কাস্টমসের যুগ্ম কমিশনার কাজী জিয়া উদ্দিন জানান, স্বর্ণসহ আটক পলি রানী দাশ কুয়ালালামপুর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সকালে ঢাকা আসেন। সকাল সোয়া আটটার দিকে বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার আগে তাকে আটক করে সাথে থাকা হাতব্যাগ তল্লাশি করে স্বর্ণের বারগুলো পাওয়া যায়। 
 
তার কাছে আধা কেজি ওজনের আটটি এবং ১০ গ্রাম ওজনের কয়েকটি স্বর্ণের বার ছিল । এসব স্বর্ণের বর্তমান বাজার মূল্য প্রায় দুই কোটি ৩০ লাখ টাকা।