আইপিএলে শুভ সূচনা করেছে রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

রবিন উথাপ্পার সঙ্গে অধিনায়ক গৌতমের ৮১ রানের উদ্বোধনী জুটি কলকাতাকে ভালো সূচনা এনে দেয়। দলের রান একশ’ পার হওয়ার পর নিজের ৫৮ রানে ফিরে যান গম্ভির। 
 
শেষ দিকে আন্দ্রে রাসেলের ১৭ বলে অপরাজিত ৪১ রানে পৌনে দুইশ’ রানে পৌঁছায় কলকাতার সংগ্রহ। শেষ ওভারে ক্রিজে আসা সাকিব এক বল খেলে কোনো রান করতে পারেননি। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার ফিরেন রান আউট হয়ে।
 
জবাবে এক ওভার বাকি থাকতে ৭ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ব্যাঙ্গালোর। ১৯তম ওভারে রান আউট হওয়ার আগে দলকে জয়ের খুব কাছে নিয়ে যান গেইল। প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে সাত হাজার রানের মাইলফলক অতিক্রম করার পথে এই বাঁহাতি ব্যাটসম্যান খেলেন ৯৬ রানের দুর্দান্ত এক ইনিংস।