দুর্বল এইবারের বিপক্ষে সহজ জয় রিয়ালের


লা লিগার ম্যাচে দুর্বল এইবারকে ৩-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। গোলের সহজ সুযোগগুলো হেলায় হারানোর পরও মাশুল গুণতে হয়নি রিয়াল মাদ্রিদকে। রোনালদো, হার্নান্দেজ এবং জেসির গোল থেকে পাওয়া এই জয়ের ফলে বার্সার সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান থাকল মাত্র দুই।
২১তম মিনিটে রিয়ালকে এগিয়ে দেন রোনালদো। ৩১তম মিনিটে এরনান্দেসের গোলে ব্যবধান বাড়ে। ৮৩তম মিনিটে রিয়ালের জয় অনেকটাই নিশ্চিত করে দেন জেসে।
জিতলেও ৭৩ পয়েন্ট নিয়ে লা লিগার তালিকায় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার পেছনেই থাকতে হচ্ছে রিয়ালকে। তাদের সংগ্রহ ৩১ ম্যাচে ৭৩ পয়েন্ট।
অন্যদিকে দুই পয়েন্ট এগিয়ে থেকে শীর্ষস্থান অক্ষুণ্ণ রাখলেও স্বস্তিতে নেই বার্সা।