শিরোপার আরো কাছে বায়ার্ন

আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে বায়ার্ন মিউনিখ ৩০-০ ব্যবধানে জয় লাভ করেছে। এতে করে বায়ার্ন বুন্দেসলিগা শিরোপার আরো কাছাকাছি পৌঁছে গেছে।  আলিয়াঞ্জ এরেনায় শনিবার বায়ার্ন মিউনিখের হয়ে রবের্ত লেভানদোভস্কি দুটি ও টমাস মুলার একটি গোল করেন।
 
এই জয়ে আগে থেকে শীর্ষে থাকা বায়ার্ন মিউনিখ ২৮ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে শিরোপার আরো কাছে চলে এসেছে। তালিকায় পেপ গার্দিওলার দলের পরে থাকা ভল্ফসবুর্গের পয়েন্ট ২৭ ম্যাচে ৫৭। পঞ্চদশ মিনিটে বায়ার্নকে এগিয়ে দেয়ার পর ৬৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করা গোলটিও করেন লেভানদোভস্কি। ৮২তম মিনিটে স্কোরলাইন ৩-০ করে দেন জার্মানির ফরোয়ার্ড মুলার।
 
এদিকে বরুসিয়া মনশেনগ্লাডবাখের মাঠে ৩-১ গোলে হেরেছে বরুসিয়া ডর্টমুন্ড। ২৮ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে তালিকায় দশম স্থানে রয়েছে ডর্টমুন্ড।