বাবা-মা হলেন জাস্টিন-জেসিকা দম্পতি



গায়ক জাস্টিন টিম্বারলেক ও তার অভিনেত্রী স্ত্রী জেসিকা বাইয়েল শনিবার প্রথম সন্তানের বাবা-মা হলেন। ছেলের নাম রাখা হয়েছে সাইলাস র‌্যানবল। খবর এএফপি’র।
পিপল পত্রিকা জানিয়েছে, মা ও শিশু দুজনেরই সুস্থ আছে। বাবা হতে পেরে টিম্বারলেক (৩৪) অত্যন্ত আনন্দিত।
টিম্বারলেকের মা লিন হার্লেস তার ফেইসবুক এ্যাকাউন্টে লিখেছেন, ‘আমার বিস্ময়কর ছেলে ও তার সুন্দরী স্ত্রী আমাদেরকে পৃথিবীর সবচেয়ে মূল্যবান উপহার দিয়েছে।’
যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টিভি সিরিজ সেভেনথ হেভেনে অভিনয় করে বাইয়েল ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন।
এদিকে ২০০৭ সালে টিম্বারলেকের গানের সলো অ্যালবামও ব্যাপক জনপ্রিয় হয়।
উভয়ে ২০১২ সালে ইতালিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।