কুলাউড়ায় বজ্রপাতে বউ-শাশুড়ির মৃত্যু

 
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের হাজীপুর গ্রামে বজ্রপাতে বউ ও শাশুড়ি মৃত্যু হয়েছে। রবিবার এ ঘটনা ঘটে।
 
স্থানীয়রা জানান, রবিবার সাড়ে ছয়টার দিকে শাশুড়ি দুলবি বিবি (৬০) ঘরের কাজ করছিলেন ও বউ ছইফা বেগম (৩৫) রান্না করছিলেন। এ সময় বৃষ্টির সাথে তীব্র শব্দে বজ্রপাত হচ্ছিল। 
 
পাশের ঘরে ঘুমিয়ে থাকা বারিক মিয়া হঠাৎ চিৎকার শুনতে পেয়ে জেগে ওঠে মা দুলবি বিবির মুখে আগুন দেখতে পায়। দৌঁড়ে এসে বজ্রপাতে তার মায়ের মুখে লাগা আগুন নিভানোর পর তার স্ত্রী ছইফা বেগমকে রান্না ঘরে মৃত পড়ে থাকতে দেখতে পান। কিছুক্ষণের মধ্যে দুলবি বিবি মারা যান। তবে ছইফা বেগমের গায়ে আঘাতের কোন চিহ্ন ছিল না।
 
হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদ আলী বজ্রপাতে শাশুড়ি ও পুত্রবধূর মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, ‘কুলাউড়া নির্বাহী কর্মকর্তা বজ্রপাতে নিহত বউ শাশুড়ির দাফন সম্পন্ন করার অনুমতি দিয়ে গেছেন। নিহত দুলবি বিবির  এক ছেলে  দুই মেয়ে এবং ছইফা বেগম তিন ছেলে  এক মেয়ে রেখে গেছেন।