প্রবাসীর পিতা ভিক্ষা করে সংসার চালান

 
ছেলে মালয়েশিয়ায় প্রবাস জীবন কাটাচ্ছে আর দেশে বৃদ্ধ প্রতিবন্ধী পিতার সংসার চলছে ভিক্ষা করে।
 
মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের আটিগ্রাম মালিথা পাড়ার প্রতিবন্ধী কাইয়ূম আলী মণ্ডলের (৮০) এটাই এখন নিষ্ঠুর বাস্তবতা। দুই মেয়ে ও এক ছেলের জনক কাইয়ূম মণ্ডল। ছেলে কামিরুল প্রায় ১০ বছর ধরে মালয়েশিয়া রয়েছে। আর্থিকভাবেও বেশ সচ্ছল। কিন্তু দৃষ্টি প্রতিবন্ধী বাবা ও শ্রবণ প্রতিবন্ধী বৃদ্ধা মায়ের কোনো খোঁজ রাখে না সে। ফলে হতদরিদ্র বৃদ্ধ দৃষ্টি প্রতিবন্ধী পিতাকে বেছে নিতে হয়েছে ভিক্ষাবৃত্তি। আর ওই ভিক্ষার টাকায়ই চলছে তার সংসার।
এদিকে নিদারুণ কষ্টের জীবনতরি বয়ে চলা ওই দুই প্রতিবন্ধীর ভাগ্যে আজো জোটেনি বয়স্ক ভাতার কার্ড।