খালেদা জিয়াকে নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কার্ড পাঠিয়ে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে।
 
রবিবার বিকাল সোয়া ৫টার দিকে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার (২) এসএম খুরশিদ-উল-আলম গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা কার্ড পৌঁছে দেন।
 
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন এ তথ্য জানিয়েছেন।
 
খালেদা জিয়ার কার্যালয়ের কর্মকর্তা জসিম উদ্দিন প্রামাণিক কার্ডটি গ্রহণ করেছেন বলে জানান তিনি।