প্রায় ২০ মাস পরে ২০০ মিটারে প্রতিযোগিতায় ফিরেই প্রথম স্থান দখল করে নিয়েছেন ১০০ ও ২০০ মিটারে বিশ্ব রেকর্ডধারী উসাইন বোল্ট। জ্যামাইকায় নিজ ঘরের মাটিতে আয়োজিত এই প্রতিযোগিতায় তিনি ২০.২০ সেকেন্ড সময় নিয়ে প্রথম হন।
কিংস্টোনের ইউটেক ক্ল্যাসিক ইভেন্টে বোল্টের মূলত শক্ত কোন প্রতিদ্বন্দ্বী ছিলেন না। অলিম্পিক সতীর্থ নেস্তা কার্টারকে পিছনে ফেলে তিনি এই শিরোপা লাভ করেন। নেস্তা ২০.৬০ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়েছেন। তবে ২০ সেকেন্ডের কম সময়ে প্রতিযোগিতা শেষ করতে না পারায় হতাশ অ্যাথলেটিক্স ইতিহাসের দ্রুততম মানুষটি। কারণ, এর আগে ১৯.১৯ সেকেন্ড সময় নিয়ে তিনি ২০০ মিটারে দৌড় শেষ করে বিশ্ব রেকর্ড গড়েছিলেন তিনিই। নিজের হতাশা ব্যক্ত করতে গিয়ে তিনি বলেছেন, প্রতিযোগিতার ভিডিও ফুটেজ দেখে তিনি ভুলগুলো শোধরানোর চেষ্টা করবেন।
২০১৩ সালে মস্কো বিশ্ব চ্যাম্পিয়নশিপে তিনি সর্বশেষ ২০০ মিটারের ফাইনালে জিতেছিলেন। বোল্ট বলেছেন, ‘আজকের দৌড়টা নিখুঁত ছিল না। এ কারণেই ফিরে গিয়ে এর কারণ বের করার চেষ্টা করবো। আগের মত ততটা স্বাচ্ছন্দ্য বোধ করিনি। তবে এজন্য আমাকে আরো বেশি করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে।’
আগামী ১৯ এপ্রিল বোল্ট রিওতে ১০০ মিটার প্রতিযোগিতায় অংশ নিবেন। চলতি বছরের আগস্টে বেইজিং বিশ্ব চ্যাম্পিয়নশিপের জন্য রিওর এই প্রতিযোগিতাকে অনেকটা প্রস্তুতি হিসেবেই দেখছেন জ্যামাইকান তারকা। এছাড়া ১৩ জুন নিউইয়র্ক ডায়মন্ড লীগেও তিনি ট্র্যাকে নামবেন।

২০০৮ সালে ৯.৭২ সেকেন্ড সময় নিয়ে বোল্ট ১০০ মিটারে প্রথম বিশ্ব রেকর্ড গড়েছিলেন। এরপর থেকে তিনি ছয়টি অলিম্পিক স্বর্ণ পদক, আটটি বিশ্ব চ্যাম্পিয়নশিপ শিরোপা জেতাসহ বেশ কয়েকবার বিশ্ব রেকর্ড টাইমিং করেছেন। তবে ইনজুরির কারণে ২৮ বছর বয়সী বোল্ট গত বছরের প্রায় পুরোটা সময় ধরে বিশ্রামে ছিলেন। এই সুযোগে যুক্তরাষ্ট্রের জাস্টিন গ্যাটলিন ট্র্যাক এন্ড ফিল্ডে নিজের আধিপত্য বিস্তার করেন। গত বছর ডায়মন্ড লিগের প্রতিটি দৌড়ে জেতেন তিনি।
আগামী ২২-৩০ আগস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে বোল্ট ৪ জুলাই প্যারিসে এবং পাঁচদিন পরে লুসানে প্রতিযোগিতায় নামার পরিকল্পনা করছেন।