বাজেট অধিবেশনে জামায়াতের বিচারে আইন পাস: আইনমন্ত্রী

সংগঠন হিসেবে জামায়াতে ইসলামীর বিচারের জন্য ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টে আনীত সংশোধনী আগামী বাজেট অধিবেশনে উত্থাপন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।
 
গতকাল রবিবার বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে জ্যেষ্ঠ সহকারী বিচারকদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী বাজেট সেশনের শেষের দিকে আমরা আইনটি জাতীয় সংসদে উত্থাপন করব।
 

আশা করছি, বাজেট শেষ হওয়ার আগেই এ আইন পাস হবে। আইনমন্ত্রী বলেন, বর্তমান সরকার মানবতাবিরোধী অপরাধের বিচারের ব্যাপারে কখনোই পিছপা হয়নি, হবেও না। এই বিচার সম্পূর্ণ স্বচ্ছ ও আন্তর্জাতিক মানের হচ্ছে।