'খালেদা জিয়াকে বাধা না দিয়ে দেখুন জনগণ কোন পক্ষে'


বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বাধা না দিয়ে জনগণ কার পক্ষে আছে তা প্রমাণ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দলটি। রবিবার এক বিবৃতিতে বিএনপির যুগ্ম-মহাসচিব বরকত উল্লাহ বুলু বলেন, তিন সিটি নির্বাচনের প্রাক্কালে সরকারের নানা পর্যায় থেকে বিএনপি ও বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে ‘বিষোদগার ও রুচি বিবর্জিত’ বক্তব্য দেয়া হচ্ছে। বিএনপি চেয়ারপারন আইন-আদালতের প্রতি বরাবরই শ্রদ্ধাশীল। নিরাপত্তাজনিত কারণেই তিনি কয়েক দফা আদালতে উপস্থিত হতে পারেননি। নিরাপত্তা নিশ্চিত হওয়ার পর পরই তিনি আদালতে উপস্থিত হয়েছেন।’