ঘাটাইলে পুলিশভ্যান খাদে পড়ে চালক নিহত


টাঙ্গাইলের ঘাটাইলে পুলিশের একটি টহল ভ্যান খাদে পড়ে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। সোমবার ভোর ৪টার দিকে উপজেলার সানবান্ধা এলাকার সাগরদীঘি-গারোবাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত গাড়িচালক রেজাউর করিম (৩৫) পুলিশের নায়েক ছিলেন। তার বাড়ি গাজীপুরের কালিয়াকৈর উপজেলায়।
ঘাটাইল থানার ওসি মো. মোখলেছুর রহমান জানান, সোমবার ভোর ৪টার দিকে উপজেলার সানবান্ধা এলাকায় একটি সেতু পার হওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারালে পুলিশের ভ্যানটি সেতুর রেলিং ভেঙে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নায়েক রেজাউর মারা যান। এতে  এসআই আবদুল ওয়াহাব এবং কনস্টেবল মমিন ও মজনু আহত হন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।