বরিশালে ট্রাকচাপায় নিহত ১

 
বরিশাল নগরীতে ট্রাকচাপায় মোঃ আব্দুল কাদের (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাক ও চালককে আটক করেছে পুলিশ। কাদের জেলা জজ আদালতের এজাহার বিভাগের জারিকারক ছিলেন।
 
বরিশাল নৌ-পুলিশ ফাঁড়ির এসআই নজরুল ইসলাম জানান, আব্দুল কাদের হেঁটে রাস্তা পারাপার হওয়ার সময় পোর্টরোডগামী ট্রাকটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। স্থানীয়রা ট্রাকসহ চালককে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালককে আটক করে।
 
নিহতের লাশ উদ্ধার করে সুরাতাহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডেকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে পাঠানো হবে।