ভারতের ছত্তিসগড়ে মাওবাদীদের হামলায় চার পুলিশ সদস্য নিহত হয়েছে। সোমবার দুপুর ২টার দিকে রাজ্যটির দান্তেওয়াড়া জেলায় আর্মড পুলিশ ক্যাম্পে হামলা চালায় মাওবাদীরা। এই নিয়ে গত তিনদিনে পরপর চারবার হামলার ঘটনা ঘটল।
হামলার সময় একটি ল্যান্ডমাইন প্রতিরোধী গাড়িকে বিস্ফোরণে উড়িয়ে দেয় মাওবাদীরা।গাড়িটিতে এসময় ৫০ জন জাওয়ান ছিল। পুলিশ জানিয়েছে, মাওবাদীরা ৫০ কেজির একটি ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস(আইইডি) ব্যবহার করে গাড়িটিকে উড়িয়ে দেয়।
গত শনিবার রাজ্যটিতে অপর এক হামলায় নিরাপত্তা বাহিনীর ১১ জন সদস্য নিহত হয়েছিল।সূত্র: হিন্দুস্তান টাইমস