প্রধানমন্ত্রীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা খালেদা জিয়ার

 
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার রবিবার রাত আটটায় শুভেচ্ছা কার্ডটি প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে পৌঁছে দেন। এটি গ্রহণ করেন প্রধানমন্ত্রীর প্রোটকল অফিসার খোরশেদ আলম। চেয়ারপারসনের মিডিয়াইউং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন।
 
উল্লেখ্য যে, বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আগেই  কার্ড পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।