বৈশাখী রঙে সেজেছে গুগল ডুডল

 
বাঙালির নতুন বছরকে স্বাগত জানাতে বৈশাখী রঙে সেজেছে গুগল ডুডলও। গুগলের মাঝের দুটি বর্ণে তালপাতার তৈরি হাতপাখার রূপ দেয়া হয়েছে। এর মধ্যে সবচেয়ে মাঝখানের বর্ণটিতে লেখা হয়েছে ‘শুভ নববর্ষ ১৪২২’।
 

বিভিন্ন বিখ্যাত ব্যক্তিবর্গ বা ঐতিহাসিক দিনকে স্মরণ করার জন্য গুগল তাদের হোমপেজে লোগো পরিবর্তন করে সেই বিশেষ দিনের সঙ্গে মানানসই বিশেষ লোগো তৈরি করে থাকে।