চট্টগ্রামে পুলিশের গুলিতে ৬ ‘ডাকাত’ আহত

 
চট্টগ্রামের কালুরঘাটে পুলিশের সঙ্গে গোলাগুলিতে ছয়জন আহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ ছয়জনসহ সাতজনকে আটক করেছে পুলিশ।
 
আটককৃতরা হলেন- আবুল কালাম, জহির, জসীম, মিরাজ, শামসুর রহমান, আজাহার ও তৈয়ব। এদের কাছ থেকে ছয়টি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
এদের সবার বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে। এদের মধ্যে তৈয়ব ছাড়া বাকিরা হাসপাতালে।
 
জানা গেছে, মঙ্গলবার ভোররাতে রাউজান থেকে ডাকাতি করে একদল সন্ত্রাসী শহরে ফিরছিলেন। ভোর সাড়ে চারটার দিকে কালুরঘাট ব্রিজ এলাকায় তাদের সঙ্গে পুলিশের প্রায় এক ঘণ্টা গোলাগুলি হয়। এতে ওই ছয়জন গুলিবিদ্ধ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
 
পুলিশ বলছে, আটককৃতরা ডাকতদলের সদস্য।