কাউখালীতে নানা আয়োজনে নববর্ষ উদযাপন

 
 
জীর্ণতা ও পুরাতনকে বিদায় জানিয়ে নতুন দিনের প্রত্যয়ে সারাদেশন মতো প্রাণের উচ্ছ্বাসে মেতেছে পিরোজপুরের কাউখালীবাসী। ১৪২২ বঙ্গাব্দের পহেলা বৈশাখে ভোরের আলো ফুটেছে শুভকামনায়৷ দিনব্যাপী নানা আনন্দ আয়োজনে অংশ নিয়ে নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়েছেন কাউখালীবাসী।
 
সকাল ৭টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মঙ্গল শোভাযাত্রার মধ্যদিয়ে কাউখালীতে পহেলা বৈশাখ উদযাপন অনুষ্ঠান শুরু হয়।  শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এস,এম,আহসান কবীর, উপজেলা নির্বাহী অফিসার মো.শহীদুল  ইসলাম, আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট এম,নুরুল  হক, ভাইস চেয়ারম্যান  কামরুজ্জামান মিঠু, ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন, জাতীয় পার্টি(জেপি)ও সভাপতি মাহাবুবুর রহমান খান প্রমুখ। উপজেলা পরিষদের উদ্যোগে সকাল সাড়ে ৮টায় পান্তা- ভর্তা ও সকাল  ৯টায় উপজেলা পরিষদের সামনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
 
অনুষ্ঠানে উত্তারায়ন খেলাঘর আসর, সূর্যোদয় খেলাঘর আসর, এস,বি,বালিকা বিদ্যালয়, উদীচী প্রাথমিক শিক্ষক  সাংস্কৃতিক সংগঠন নানা সংগঠন সংগীত পরিবেশন করে।  বর্ষবরণ উৎসবে রঙ-বেরঙের মুখোশ, শাড়ি, ধুতি, বাঙালিয়ানা সাজে উৎসবমুখর মানুষ  অনুষ্ঠানে অংশ নেয়।