শৈলকুপায় মাইক্রোবাস চাপায় স্কুলছাত্রী নিহত

 
 
 ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মদনডাঙ্গায় মাইক্রোবাসে চাপা পড়ে সাবিনা  (১১)  নামে এক স্কুল মারা গেছে। মঙ্গলবার বিকালে এ দুর্ঘটনা ঘটেছে।  
 
নিহত ছাত্রী শৈলকুপা উপজেলার যুগিপাড়া গ্রামের আব্দুস সামাদের মেয়ে ও যুগিপাড়া সরকারি প্রাইমারি স্কুলের  ৩য় শ্রেণীর ছাত্রী। দুর্ঘটনার পর স্থানীয় লোকেরা প্রায় আধা ঘন্টা দুর্ঘটনা স্থল ঝিনাইদহ কুষ্টিয়া মহা সড়ক অবরোধ করে রাখে।
 
শৈলকুপা থানার ওসি হাশেম থান জানান, মেয়েটি  নানী বাড়ি থেকে ফিরছিল। রাস্তা পার হওয়ার সময় কুষ্টিয়াগামী দ্রুতগতির  একটি মাইক্রো তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।