পেনাল্টি সমস্যায় হতাশ মেসি

 
পেনাল্টি কিক নিয়ে অনেকটা বিপদেই পড়েছেন মেসি। এই মৌসুমে বার্সার ও দেশের হয়ে চার চারটি পেনাল্টি মিস করেছেন তিনি। এ নিয়ে কিছুটা হতাশা থাকলেও এই অবস্থা থেকে বের হয়ে আসার দৃঢ়প্রতিজ্ঞা ব্যক্ত করেছেন বার্সেলোনার এই ফরোয়ার্ড খেলোয়াড়।
 
পেনাল্টি মিস করা নিয়ে বার্সেলোনার ম্যাগাজিনকে মেসি বলেন, 'দেশ ও ক্লাবের হয়ে বেশ কিছু পেনাল্টি মিস করেছি আমি, এজন্য কিছুটা হতাশা কাজ করে আমার। কিন্তু গোলরক্ষকরা যখন গবেষণা করে আমি কি করতে চাই তখন তাদের ফাঁকি দেয়া কষ্টকর হয়ে যায়'।
 
মেসিও জানেন, ভালোভাবে নেওয়া পেনাল্টি কিক ফেরানো খুবই কঠিন। তবে এর পরেও গোল করা সম্ভব হয় না অনেক সময়; আর এটাই ফুটবল। সূত্র: গোল ডট কম