বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আজ বুধবার গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে যাবেন আবারো। সন্ধ্যায় কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাতে আসবেন স্পেন ও কানাডার রাষ্ট্রদূত। টানা তিনমাসেরও বেশি সময় কার্যালয়ে অবস্থান শেষে ৫ এপ্রিল বাসায় ফেরেন বেগম জিয়া। তারপর গত ১০ দিন কার্যালয়ে যাননি আর। আজ থেকে তিনি নিয়মিত আবার কার্যালয়ে অফিস করবেন বলে দলীয় সূত্র জানায়।