আজ বুধবার ঢাকা সিটি নির্বাচনে ‘আদর্শ ঢাকা আন্দোলন’ সমর্থিত প্রার্থীদের পরিচিতি সভা স্থগিত করেছে বিএনপি। অনিবার্য কারণবশত এটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছে দলটি।
বিকেল ৩টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনটিটিউশনে ঢাকা দক্ষিণ ও উত্তরের প্রার্থীদের পরিচিতি সভা হবে বলে ‘আদর্শ ঢাকা আন্দোলন’র পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়। এতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপস্থিতি থাকার কথা ছিল।