গাজীপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩


গাজীপুরে ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন। বুধবার সকালে গাজীপুর সিটি করপোরেশনের বাইমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, সকাল ৬টার দিকে বাইমাইল এলাকায় আজমেরী পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীতমুখী একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাত এক নারী (১৮) নিহত হন। হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা দুজনকে মৃত ঘোষণা করেন।
এই দুর্ঘটনায় আহত আলম (৩৫), সুরূপা (২২), মাসুদ (৩০), হাবিজ উদ্দিন (৪০) ও ইসমাইলকে (৩৪) শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেলে ভর্তি করা হয়। তাদের মধ্যে ইসমাইল ও হাবিজ প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।