কুমিল্লার নাঙ্গলকোটে মোঃ শাহিন (১৫) নামে এক গ্রিল ওয়ার্কশপ কর্মচারী হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে উপজেলার কাকৈরতলা গ্রামে। সে উপজেলার কাকৈরতলা গ্রামের দিন মজুর ইদু মিয়ার ছেলে। সে কাকৈরতলা বাজারের একটি গ্রীল ওয়ার্কশপে কর্মচারীর কাজ করত।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে এলাকাবাসী শাহিনের লাশ তার বাড়ীর পাশ্ববর্তী রাস্তার পাশের ধান ক্ষেতে দেখতে পায়। তার শরীরে আঘাতের চিহৃ রয়েছে। ধারণা করা হচ্ছে রাতে দুর্বৃত্তরা তাকে খুন করে সেখানে রেখে যায়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।