সাতক্ষীরায় নাশকতার অভিযোগে বিএনপি-জামায়াতের সাতজন কর্মীসহ ৩৪ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে বিএনপির একজন ও জামায়াত-শিবিরের ছয়জন কর্মী রয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার (এসবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ এমদাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা সৃষ্টির অভিযোগে জেলার বিভিন্ন থানায় মামলা রয়েছে।