প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশকে ২৬৯ রানের লক্ষ্য দিয়েছে পাকিস্তান। বুধবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৬৮ রান করে পাকিস্তান।
অধিনায়ক আজহার আলীর সঙ্গে হাফিজের ৬৬ রানের উদ্বোধনী জুটিতে ভালো সূচনা পায় পাকিস্তান। ২৭ রান করে মুক্তার আলীর বলে সাজঘরে ফিরে যান আজহার। এরপর হারিস সোহেলের সঙ্গে ৬৪ রানের আরেকটি জুটি গড়েন হাফিজ। দলীয় ১৩০ রানে হারিস সোহেলকে (২৩) ফেরান শুভাগত হোম চৌধুরী।
এরপর হাফিজ (৮৫) ও মোহাম্মদ রিজওয়ানকে (১৮) ফিরিয়ে অতিথিদের চাপে ফেলেন শুভাগত। এরপর ফাওয়াদ ছাড়া আর কেউ ভালো করতে পারেনি। ৬৭ রানে অপরাজিত ছিল ফাওয়াদ।
বিসিবি একাদশের হয়ে শুভাগত হোম তিনটি উইকেট নিয়েছেন। এছাড়াও মোহাম্মদ শহীদ, মুক্তার আলী, জুবায়ের হোসেন ও সোহাগ গাজী একটি করে উইকেট লাভ করেন।
চোটের কারণে এই ম্যাচে খেলেননি বিসিবি একাদশের অধিনায়ক নাসির হোসেন। তার বদলে দলে আসেন উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল। বিসিবি একাদশকে নেতৃত্ব দেন মুমিনুল হক।