শিবগঞ্জ সীমান্ত এলাকা থেকে বিজিবির একটি টহলদল ৩ হাজার ১৭০ বোতল ফেনসিডিল আটক করেছে বলে খবর পাওয়া গেছে।
মনাকষা বিওপির কমান্ডার সুবেদার মোহা. শামসুল হক জানান—গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিনগত রাত ১টার দিকে তার নেতৃত্বে বিওপির একটি টহলদল উপজেলার পাকা ইউনিয়নের লক্ষ্মীপুরচর এলাকার লক্ষ্মীপুরমাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় কয়েকটি বস্তার ভেতর থেকে ৩ হাজার ১৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। ধারণা করা হচ্ছে এর মূল্য ১২ লাখ ৬৮ হাজার টাকা।
একটি সংঘবন্ধ চোরাকারবারি দল ভারত থেকে ফেনসিডিলগুলো বস্তার মধ্যে করে পাচার করে নিয়ে আসার সময় বিজিবির টের পায়। এ সময় বস্তাগুলো ফেলে পালিয়ে যায়।