নির্বাচন থেকে সরে যাওয়ার অজুহাত খুঁজছে বিএনপি: ওবায়দুল কাদের

 
 
সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি নেতাদের কারো কারো বক্তব্যে মনে হচ্ছে তারা সিটি করপোরেশন নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য অজুহাত খুঁজতেছেন।’
 
বুধবার দুপুরে নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জের ছোট ফেনী নদীর উপর নির্মিত মুছাপুর ক্লোজার পরিদর্শনকালে এক সমাবেশে মন্ত্রী এসব কথা বলেন।
 
এই ধরনের সিদ্ধান্ত বিএনপির জন্য আত্মঘাতি হবে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা সরকারের পক্ষ থেকে কোনো প্রকার বাঁধা সৃস্টি করছি না। এরপরও ৫ জানুয়ারির ভুলের পুনরাবৃত্তি করতে গিয়ে তারা যদি আবার ভুলের চোরা বালিতে আটকে যায় তাতে আমাদের কিছু হবে না।’
 

ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচন কমিশনকে আমরা সরকারের পক্ষ থেকে স্বাধীন এবং কর্তৃত্বপূর্ণ ভূমিকা পালনে সহায়তা করছি। সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি অংশগ্রহণকারী দল হিসেবে যদি প্রচারে অসুবিধার সম্মুখিন হয়, তাহলে নির্বাচন কমিশন যদি বলে সরকারি পক্ষের আরো সহযোগিতা দরকার, তাহলে আমরা অবশ্যই সে সহযোগিতা করতে প্রস্তুত আছি।’