ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস অভিযোগ করেছেন, ‘নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হতে হচ্ছে। বিভিন্ন মহল থেকে নানা ধরনের হুমকি-ধামকি দেয়া হচ্ছে।’
বুধবার বেলা ১১টায় পলাশী বাজারে মির্জা আব্বাসের পক্ষে নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে তিনি এ অভিযোগ করেন। এ সময় পুলিশি হয়রানির কথাও উল্লেখ করেন আফরোজা আব্বাস।
তিনি বলেন, ‘বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও তাদের জামিন না দেয়ায় মাঠে নামতে পারছেন না নেতাকর্মীরা। পুলিশি হয়রানির ভয়ে অনেকেই নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারছেন না।’