বাংলাদেশের হোম সিরিজে নিজেদেরকে ফেবারিট বলছেন পাকিস্তান ক্রিকেট দলের অলারাউন্ডার মোহাম্মদ হাফিজ। বুধবার ফতুল্লাহ খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বিসিবি একাদশের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে হেরে গেলেও মূল সিরিজে নিজের দলকেই এগিয়ে রাখছেন পাকিস্তানের এই ওপেনার।
ম্যাচ শেষে হাফিজ বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমাদের দলটি ভালো। বাংলাদেশের বিপক্ষে আমাদের কয়েকজন খেলোয়াড়ের অভিষেক হতে পারে। কয়েকজন দলে ফিরেছেন। তারা নিজেদের প্রমাণের ভালো সুযোগ পাবেন। দেশের হয়ে খেলার এই সুযোগের জন্য সবাই মুখিয়ে ছিলেন। আমরা বিশ্বাস করি, বাংলাদেশকে হারানোর সব কিছুই আমাদের রয়েছে।’
প্রস্তুতি ম্যাচ প্রসঙ্গে হাফিজ বলেন, ‘আমার মনে হয় দুই দলই ভালো খেলেছে। আমার মনে হয় দিন শেষে, বাংলাদেশের দল ভালো খেলেছে। ফিল্ডিংসহ কয়েকটি বিষয়ে কিছু সমস্যা রয়েছে, এগুলো সমাধান করতে হবে। আমদের কঠোর পরিশ্রম করতে হবে। বোলিং ইউনিটের জ্বলে উঠতে হবে। পিচে বল ঠিকভাবে আসছিল না। তবে আমরা মনে করেছিলাম ২৭০ রানের পরও আমরা কিছু রান কম করেছিলাম। প্রথম ওয়ানডের আগে আমাদের ভালোভাবে পরিকল্পনা করতে হবে।’
নিজের দল প্রসঙ্গে পাকিস্তানের এই ওপেনার বলেন, ‘দলে অভিজ্ঞতা প্রয়োজন আছে। তবে এখান থেকে পুনরুদ্ধারের জন্য কিছুটা সময় দরকার। আপনি যাদের নাম বলেছেন, তারা দেশকে অনেক কিছু দিয়েছে। পাকিস্তানের জন্য তারা নিজেদের অভিজ্ঞতা ও প্রতিভা দিয়ে অনেক ম্যাচ জিতেছেন। হয়তো সময় লাগবে কিন্তু নতুনদের আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রস্তুত করার জন্য এটা খুব ভালো একটা সময়। নিজের অবসর প্রসঙ্গে হাফিজ বলেন, আমি স্বেচ্ছায় অবসর নেয়ার কথা ভাবছিলাম। আমরা প্রত্যেককে সুযোগ দেয়ার কথা ভাবছিলাম। আমি বেশ কিছু ব্যাপার করার চেষ্টা করছিলাম। আমি ভেবেছিলাম, আর এক ওভার খেলে আমি অবসর নেব। কিন্তু সেই ওভারে আমি আউট হয়ে গেলাম। শতক করার পরিকল্পনা ছিল না। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে প্রত্যেককে সুযোগ দেয়ার ব্যাপার ছিল। আমার মনে হয় সব ব্যাটসম্যান কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার ভালো সুযোগ পেয়েছে। ওরা হয়তো ততটা রান করতে পারেনি কিন্তু আমি মনে করি তারা এ থেকে শিখবে। এটা নতুন একটি দল। আমরা যে জায়গাগুলোয় দরকার সমাধানের চেষ্টা করবো। আশাকরি আপনারা ওয়ানডে সিরিজে ভালো ফল দেখবেন।’
সাব্বির রহমান রুম্মনের ইনিংস প্রসঙ্গে পাকিস্তানের এই তারকা ব্যাটসম্যান বলেন, ‘দর্শকের দৃষ্টিকোণ থেকে হিসেবে এটা অন্যতম সেরা ইনিংস ছিল। সে মোটেও ভয় পায়নি। সে পুরো বোলিংকে শাসন করেছে। যে শটই চেয়েছে, সে খেলেছে। এটা তার জন্য কাজে এসেছে। এটা খুব একটা ইনিংস। এটা খুব ভালো একটি ইনিংস ছিল। আমার মনে হয় এই ইনিংস ওর আত্মবিশ্বাস, ওকে আন্তর্জাতিক ক্রিকেটে আরো পরিণত করবে। আমি ওকে প্রথম দেখলাম। আমার হয় তিন উইকেট পতনের পর একমাত্র সেই বোলারদের শাসন করতে পেরেছে। সে অসাধারণ একটি ইনিংস খেলেছে।’
বোলিং অ্যাকশন ত্রুটির কারণে বিশ্বকাপ খেলা হয়নি পাকিস্তানের এই অলরাউন্ডারের। নিজের বোলিংয়ে ফেরা প্রসঙ্গে হাফিজ বলেন, ‘এক সপ্তাহের মধ্যে আমি ভালো ফল আশা করছি। আশা করছি বোলিংয়ের অনুমতি পাব। আমি নিজের অ্যাকশন নিয়ে কঠোর পরিশ্রম করেছি। সিনিয়র ক্রিকেটার হিসেবে পাকিস্তানের জয়ে আমি অবদান রেখে যেতে চাই।’
প্রস্তুতি ম্যাচের টানিং পয়েন্ট প্রসঙ্গে, ‘আমার মনে ক্যাচগুলো হাতছাড়াই টার্নিং পয়েন্ট। সাব্বির কয়েকটি সুযোগ পেয়েছে। তবে এটা হতেই পারে। আমরা আরো উন্নতি করতে হবে এবং গুরুত্বপূর্ণ সময়ে সুযোগগুলো কাজে লাগাতে হবে। যখন তুমি এটা করতে পারবে তখন তুমি সব সময়ই জিতবে। আমরা যে কোনো জায়গাগুলো ঠিক করতে হবে বুঝতে এম একটি ম্যাচই আমাদের প্রয়োজন ছিল। আশা করি এখন থেকে দল আরো ভালো করবে। এটা একটা প্রস্তুতি ম্যাচ মাত্র। আমরা কিছু ব্যাপার চেষ্টা করেছি কিন্তু শতভাগ করতে পারিনি। আমি হয়তো সহজেই শতক করতে পারতাম বা তারও বেশি। আমি তখন যেভাবে খেলছিলাম। আমরা সবাইকে সুযোগ দিতে চেয়েছিলাম। বোলিংয়েও আমরা কয়েকটি ব্যাপার চেষ্টা করেছি। আসন্ন সিরিজের জন্য আমাদের এই সব জায়গায় উন্নতি করতে হবে।’