ভারতের হরিয়ানায় উপমহাদেশের সবচেয়ে পুরাতন হরপ্পা সভ্যতার জনগোষ্ঠীর চারটি কঙ্কাল পাওয়া গেছে। ভারতীয় প্রত্নতাত্ত্বিকরা একথা জানিয়েছেন।
দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ হরিয়ানার একটি কবরস্থান থেকে দুইজন বয়স্ক পুরুষ, একজন নারী এবং এক শিশুর কঙ্কাল উদ্ধার করেছেন বিশেষজ্ঞরা। এই আবিষ্কার হরপ্পা সভ্যতার জনগোষ্ঠী সম্পর্কে একটি নতুন দৃষ্টিভঙ্গির উন্মোচন ঘটাবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। প্রদেশটির হিসার জেলায় রাখিগরি গ্রামের একটি কবরস্থানে ভারত এবং দক্ষিণ কোরিয়ার প্রত্নতত্ত্ববিদ এবং বিজ্ঞানীরা ২০১৩ সাল থেকে খনন কাজ শুরু করে। দক্ষিণ কোরিয়ার বিজ্ঞানীরা এসব কঙ্কালের ডিএনএ পরীক্ষা করেন। প্রত্নতাত্ত্বিক রনভির সিং বলেছেন, কোরীয় বিজ্ঞানীরা এখন ডিএনএ পুনর্গঠনের উদ্যোগ নিয়েছেন। প্রত্নতত্ত্ববিদ নীলেশ জাদভ হিন্দুস্তান টাইমসকে জানিয়েছেন, কঙ্কালের পাশে তারা মাটির পাত্রের মত কিছু জিনিসপত্র এবং লোহার চুরি দেখতে পেয়েছেন। এ থেকে তাত্ত্বিকদের বদ্ধমূল ধারণা হয়েছে, ঔপনিবেশিকরা পুনর্জন্মে বিশ্বাস করতেন। ১৯২০ সালে পাকিস্তানের মাহেঞ্জো দারোতে চার হাজার বছরের পুরনো হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয়।