ফিউরিয়াস সেভেন সিনেমাটিকে ঘিরে নানা ধরনের আলোচনা চলছে। কারণ এই সিনেমাটি পল ওয়াকারের শেষ স্মৃতি। আর এ স্মৃতিকে ধরে রাখার জন্য সিনেমাটির শেষ অংশটা সাজানো হয়েছে পলকে নিয়ে। সিনেমাটিতে রাখা হয়েছে একটি গান যা পুরোপুরি পল ওয়াকারকে নিয়ে করা হয়েছে। আর এই গানটিতে র্যাপ গেয়েছেন উইজ খালিফা। ‘সি ইউ অ্যাগেইন’ গানটি দিয়ে জনপ্রিয়তার দিক দিয়ে এগিয়ে আছেন তিনি। উইজ খলিফার কথা জানাচ্ছেন প্রাঞ্জল সেলিম
স্কুলে ছন্দ-কবিতার আবৃত্তির এক অনুষ্ঠানে ভিন্নভাবে কবিতা শুনিয়ে উপস্থিত সবাইকে তাক লাগিয়ে দেন থ্রি কি ফোরে পড়া এক শিশু উইজ খলিফা। উপস্থিত এক বিচারক তখন খলিফাকে বললেন, বড় হয়ে তুমি একদিন বেশ নাম করবে। হলোও তাই। গত ১৫ সপ্তাহ ধরে বিলবোর্ডের টপ র্যাপ গানের শীর্ষে অবস্থানে করছে র্যাপার ও হিপহপ শিল্পী উইজ খলিফার ‘ব্ল্যাক অ্যান্ড হোয়াইট’ গানটি। পাশাপাশি গানটি এখন বিলবোর্ড হট হানড্রেডে তৃতীয়, সেরা ডিজিটাল গান হিসেবে দ্বিতীয়, সেরা রেডিওর গান হিসেবে নবম এবং কানাডিয়ান হট হানড্রেড গানের তালিকায় অবস্থান করছে দশম স্থানে। বিভিন্ন টপ চার্টের শীর্ষ পর্যায়ে থাকার কারণে রাতারাতি জনপ্রিয় তারকায় পরিণত হয়েছেন র্যপার ও হিপহপ শিল্পী উইজ খলিফা। উইজ খলিফার তৃতীয় অ্যালবাম রোলিং পেপারস।
অ্যালবাম প্রসঙ্গে খলিফা বলেন, ‘এই অ্যালবামের ‘ব্ল্যাক অ্যান্ড হোয়াইট’ গানটি শ্রোতারা ভালোভাবে গ্রহণ করেছে। আমার সৌভাগ্য যে আমার পরিশ্রম বৃথা যায়নি। ভক্তদের প্রতি আমি অশেষ কৃতজ্ঞ।’ জনপ্রিয়তার পাশাপাশি গানটি এখন মুঠোফোনের রিংটোন হিসেবেও আমেরিকানদের পছন্দের তালিকার শীর্ষে উঠেছে। এরই পরিপ্রেক্ষিতে সমালোচকরা বলছেন, গানটির জন্য আগামী বছর খলিফার পুরস্কার পাওয়ার সম্ভাবনা প্রায় নিশ্চিত।