আদর্শ ঢাকা গড়ার অঙ্গীকার তাবিথ আউয়ালের

 
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে  নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন তাবিথ আউয়াল। বৃহস্পতিবার তেজগাঁও লিংক রোডে নিজের নির্বাচনী কার্যালয়ে ইশতেহার ঘোষণায় ঢাকাকে আদর্শ নগর গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তাবিথ।
 
তাবিথ আউয়াল বলেন, আদর্শ ঢাকা গড়ে তুলতে হলে প্রথম পদক্ষেপই থাকতে হবে নগর সরকার। এর আগে সাবেক মেয়রগণও এই বিষয়ে কাজ করেছেন। নির্বাচিত হলে আমারও  প্রাধান্য থাকবে সরকারের সঙ্গে মত বিনিময় করে এ দাবিটি অবশ্যই আদায় করে নেয়া।
 
অনুষ্ঠানে চার পৃষ্ঠার ইশতেহার পড়ে শোনান তাবিথ। খাদ্যে ভেজাল রোধ, সুলভ খাদ্য সরবরাহ ব্যবস্থা, বাসস্থান, চিকিত্সা, শিক্ষা, পরিবহন, পরিবেশ, সামাজিক উন্নয়ন, বিনোদন, জনস্বাস্থ্য, ডিজিটাল সেবা, জননিরাপত্তা, দুর্যোগ মোকাবিলা, নগর প্রশাসন প্রভৃতি বিষয়ে নিজের পরিকল্পনা তুলে ধরেন তিনি।