যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে বুধবার এক আসামির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। প্রাণঘাতী ইনজেকশনে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। চলতি বছর এটি ছিল দেশটিতে ষষ্ঠ মৃত্যুদণ্ড কার্যকর করার ঘটনা। দণ্ড কার্যকর করার পর কয়েকটি প্রতিষ্ঠান মৃত্যুদণ্ড কার্যকরের জন্য এ ধরনের ইনজেকশন বিক্রি করতে অস্বীকৃতি জানিয়েছে।
টেক্সাস কারাগারের মুখপাত্র জেসন ক্লার্কের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, স্থানীয় সময় ৬টা ৪০মিনিটে প্রাণঘাতী ইনজেকশনের মাধ্যমে ম্যানুয়েল গার্জার (৩৫) মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
২০০১ সালের ফেব্রুয়ারি মাসে এক পুলিশ কর্মকর্তাকে হত্যার দায়ে গার্জাকে মৃত্যুদণ্ড দেয়া হয়। সে ওই পুলিশ কর্মকর্তার অস্ত্র দিয়েই তাকে হত্যা করে।
এ ধরনের ইনজেকশনে মৃত্যুদণ্ড কার্যকর করায় বিতর্কের কারণে অনেক কোম্পানি এ ইনজেকশন বিক্রি করতে অস্বীকৃতি জানিয়েছে।