হাজী দানেশে ছাত্রলীগের সংঘর্ষে নিহত ২

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে দুইছাত্র নিহত হয়েছেন। আহত হয়েছে শতাধিক। সংঘর্ষের সময় পরিস্থতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ অন্তত ২০ রাউন্ড রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করেছে।

নিহতরা হলেন বিবিএ অনুষদ লেভেল-২, সেমিষ্টার-২ এর ছাত্র মোঃ জাকারিয়া (২২) এবং কৃষি অনুষদের মাষ্টার্স শেষ পর্বের ছাত্র মাহামুদুল হাসান মিল্টন (২৫)। এরা দুজনেই ছাত্রলীগের কর্র্মী। আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
বিশ্ববিদ্যালয় সুত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৮ টার দিকে ভেটেরিনারী অনুষদের বর্ষবরণ অনুষ্ঠান উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে রিয়েল-অরুন নেতৃত্বধীন ছাত্রলীগের একটি গ্রুপ সশস্ত্র হামলা চালায়। এ সময় তারা বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলি করে, ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের মারধর করে। বেঁধে যায়। ক্যাম্পাস থেকে সংঘর্ষ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে ছড়িয়ে পড়ে।
 
সংঘর্ষে মোঃ জাকারিয়া শহীদ নুর হোসেন হলে নিহত হয় এবং মিল্টন দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিহত হয়। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ২০ রাউন্ড রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করেছে। ক্যাম্পাসে চরম উত্তেজনা বিরাজ করছে।