রাখাইনদের বর্ষবরণ উত্সব ‘সাংগ্রেং’ শুরু হচ্ছে কাল

কক্সবাজারে রাখাইনদের সর্ববৃহত্ সামাজিক উত্সব ‘সাংগ্রেং’ বা ‘পানিখেলা’ উত্সব আগামীকাল শনিবার বিকালে শুরু হচ্ছে। প্রতিবছর রাখাইন বা বার্মিজ নববর্ষ উপলক্ষে ৩ দিনব্যাপী এই পানিখেলা উত্সবের আয়োজন করা হয়। এ উত্সবকে কেন্দ্র করে কক্সবাজার শহর এবং জেলার অন্যান্য স্থানের রাখাইন পল্লীগুলোতে ব্যাপক উত্সবের আমেজ বিরাজ করছে।

 

প্রতিবছর রাখাইন নববর্ষ উপলক্ষে কক্সবাজার জেলার রাখাইন পল্লীগুলোতে তরুণ-তরুণীদের ‘পানিখেলা’র জন্য তৈরি করা হয় বিশেষ প্যান্ডেল। এসব প্যান্ডেলে তরুণীরা অবস্থান করে। আর তরুণদের দল ঘুরে ঘুরে বিভিন্ন প্যান্ডেলে গিয়ে তরুণীদের দিকে পানি ছুঁড়ে মারে। প্রত্যুত্তরে তরুণীরাও তরুণদের লক্ষ্য করে পানি নিক্ষেপ করে। এ উত্সবে তরুণ-তরুণীরা তাদের জুটি নির্বাচনও করে।