অপহরণের নাটক সাজিয়ে বাবার কাছ থেকে মুক্তিপণের টাকা আদায়ের সময় ফেঁসে গেছে ছেলে ও তার দুই বন্ধু। এরা হলো পঠিয়ার কাঁঠালবাড়িয়া গ্রামের লতিফ শেখের ছেলে সেলিম শেখ, তার বন্ধু নগরীর বহরমপুরের শিমুল ও ফরিদ উদ্দিন।
নগরীর রাজপাড়া থানার ওসি মেহেদি হাসান জানান, সেলিম তার বাবার কাছে ফোন দিয়ে জানায় তাকে অপহরণ করা হয়েছে ও এক লাখ টাকা মুক্তিপণ পেলে ছেড়ে দেবে। তার কথামত বাবা লতিফ শেখ একটি বিকাশ নম্বরে ৫০ হাজার টাকা পাঠান। পরে সেলিম শেখ আরো ৫০ হাজার টাকা না দিলে তাকে অপহরণকারীরা ছাড়বে না বলে বাবাকে জানায়। ছেলের কথায় বাবার সন্দেহ হলে তিনি খোঁজ নিয়ে জানতে পারেন বিকাশ নাম্বারটি লক্ষ্মীপুর যাত্রী ছাউনির দোকানদারের। বিষয়টি পুলিশকে জানানো হলে টাকা উঠানোর সময় সেলিম, তার দুই বন্ধু ও বিকাশের এজেন্টকে আটক করে।