সঙ্গীতশিল্পী তাহসান এখন বিশেষ দিনে ছোটপর্দার জনপ্রিয় মুখ। বছরজুড়ে নাটকে তাকে না দেখা গেলেও বিশেষ দিনগুলোতে দর্শকদের অন্যতম আকর্ষণ তাহসানের নাটক।
এরইমধ্যে বেশ কয়েকটি জনপ্রিয় নাটকে অভিনয় করে নিজের একটি অবস্থান তৈরি করে নিয়েছেন তাহসান। ঈদকে কেন্দ্র করে বেশ কয়েকটি নাটকে এবারও অভিনয় করছেন তিনি। কয়েকদিনের মধ্যেই নাটকগুলোর শুটিং শুরু হবে।
নিজের নাটক প্রসঙ্গে তাহসান বলেন, ‘আমি গানের মানুষ। নাটক অনেকটা সখের বসেই করা। আর দর্শকরা যেহেতু আমাকে পছন্দ করছেন তাই তাদের অনুপ্রেরণা থেকেই বিশেষ দিনগুলোতে কাজ করা।’