চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত আইসিসি’র চেয়ারম্যান পদে থাকছেন বির্তকিত শ্রীনিবাসন। বিসিসিআই (বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া)-এর সেক্রেটারি অনুরাগ ঠাকুর বৃহস্পতিবার এই তথ্য দিয়েছেন।
নিয়ম অনুযায়ী, আইসিসি’র (ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল) চেয়ারম্যানের মেয়াদ দুই বছর। সে হিসেবে ২০১৪ সালের জুলাইয়ে দায়িত্ব নেয়া শ্রীনিবাসনের মেয়াদ ২০১৬ সালের জুলাইয়ে শেষ হওয়ার কথা।
পিটিআইকে দেয়া এক সাক্ষাত্কারে অনুরাগ ঠাকুর বলেন, আগামী সেপ্টেম্বরে আমাদের বার্ষিক সাধারণ সভা হবে। সেখানে আমার আমাদের পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেব।
ঐ সভায় ভারত ক্রিকেট দলের নতুন কোচ কে হবে সেটি নিয়েও আলোচনা হবে বলে জানিয়েছেন অনুরাগ ঠাকুর। সূত্র: জি-নিউজ।