কিশোরগঞ্জে আড়ােই ঘণ্টাপর রেল চলাচল স্বাভাবিক

 
কিশোরগঞ্জের ভৈরবে এগারসিন্ধুর এক্সপ্রেসের ইঞ্চিনের দুইটি চাকা লাইনচ্যুত হয়েছে। এতে কিশোরগঞ্জের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়।
 
কিশোরগঞ্জ স্টেশন সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা এগারসিন্ধুর এক্সপ্রেস শুক্রবার বেলা ১১টার দিকে ভৈরব জংশন অতিক্রমের পর জগন্নাথপুর এলাকায় পৌঁছালে  ইঞ্জিনের দুটি চাকা লাইনচ্যুত হয়। বেলা আড়াইটার দিকে  উদ্ধার কাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।