পাবনার ঈশ্বরদীতে রজব আলী (৬৫) নামে এক আওয়ামী লীগ নেতার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে তার বাড়ির রান্নাঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়। রজব আলী লক্ষীকুন্ডা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন বলে জানা গেছে।
লক্ষীকুন্ডা ইউনিয়নের চেয়ারম্যান আনিসুর রহমান আনিস মোল্লা জানান, সকালে রজব আলীর বাড়ির রান্নাঘর থেকে তার লাশ পাওয়া যায়।
পরিবারের লোকজনের দাবি, রজব আলী বিগত চার বছর ধরে মানসিকভাবে অপ্রকৃতিস্থ ছিলেন। গভীর রাতে রজব আলী রান্নাঘরে যেয়ে বটি দিয়ে নিজের গলা কেটে ফেললে তার মৃত্যু হয়। রাতে পরিবারের লোকজন ঘুমিয়ে থাকায় কেউই ঘটনা জানতে পারেনি এবং সকালে মৃত অবস্থায় দেখেতে পেয়ে থানায় খবর দেন বলে তারা জানিয়েছেন।
এলাকাবাসীরা জানান, নিহত রজব আলী এলাকায় একজন ভাল মানুষ হিসেবে পরিচিত ছিলেন। অনেকেই এই ঘটনা স্বাভাবিক আত্মহত্যা বলে মেনে নিতে না পারছেন না।
ঈশ্বরদী থানার ওসি (তদন্ত) ওবায়দুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে লাশ ময়না তদন্তের জন্য পাবনায় প্রেরণ করেছেন।