সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে মুন্সীগঞ্জের সিরাজদিখানে মনির হোসেন হাওলাদার (৪০) নিহত হয়েছে। শুক্রবার উপজেলায় মধ্যপাড়ায় এই ঘটনা ঘটে। মনির মধ্যপাড়া গ্রামে হাজী কেরামত হাওলাদারের ছেলে।
সিরাজদিখান থানার ওসি ইয়ারদৌস হাসান জানান, মধ্যপাড়া গ্রামের দুই চাচাত ভাই রুহুল আমিন হাওলাদার ও কেরামত হাওলাদারের মধ্যে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল। ঐ বিরোধের জেরে চাচাত ভাইদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি বেঁধে যায়। এ সময় চাচাতো ভাইদের কিলঘুষিতে মনির মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
এ ঘটনায় মধ্যপাড়া গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এখনও কেউ গ্রেফতার হয়নি।