ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনের মেয়র প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস স্ত্রী অভিযোগ করেছেন, নির্বাচনী প্রচারণার সময় কর্মীদের ভয় দেখানোর পাশাপাশি হামলা করা হচ্ছে। শুক্রবার কামরাঙ্গীরচরে নির্বাচনী প্রচারণার সময় সাংবাদিকদের তিনি এই অভিযোগ করেন।
তিনি বলেন, মিথ্যা মামলা দিয়ে মির্জা আব্বাসকে সামনে আসতে দেয়া হচ্ছে না। বৃহস্পতিবার তৃতীয় বিচারপতির আদালতে তিনি জামিন পাবেন আশা করেছিলাম। কিন্তু বিষয়টি ঝুলিয়ে রেখে পিছিয়ে দেয়া হচ্ছে।
সকালে কামরাঙ্গীরচরের ঝাউচর এলাকায় প্রচারপত্র বিতরণের মধ্য দিয়ে এদিনের মতো গণসংযোগ শুরু করেন আফরোজা আব্বাস।