বাংলাদেশ সুপ্রিম কোর্ট অাইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহাবুব হোসেন বলেছেন, ২৮ এপ্রিল সরকারের বিরুদ্ধে প্রতিরোধ ও প্রতিশোধের শেষ দিন। অামাদের ২৮ এপ্রিল রাজপথে নামতে হবে এবং ভোট দিতে হবে।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে স্বাধীনতা ফোরাম, কেন্দ্রীয় সংসদ অায়োজিত 'ইলিয়াস অালী নিখোঁজের ৩ বছর পূর্ণ হওয়ার প্রতিবাদে এবং সালাহ উদ্দিন অাহমদসহ নিখোঁজ নেতাদের অবিলম্বে ফেরত দেয়ার দাবিতে যুবসমাবেশ' শীর্ষক এক অালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ২৮ এপ্রিল দেখিয়ে দিতে না পারলে বাংলার মানুষের পরাজয় হবে।
বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা অারও বলেন, গণতন্ত্রের লেবাস পড়ে স্বৈরশাসক ক্ষমতায় রয়েছে। সময় এসেছে এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার। অামরা লগি-বৈঠা নিয়ে রাজপথের অান্দোলনে নামবো না। অামরা গণতান্ত্রিক পন্থায় এ সরকারের পতন ঘটাবো।