সেঞ্চুরিতে তামিমের জবাব

 
দীর্ঘদিন খারাপ পারফরম্যান্সের কারণে সমালোচনার মুখে থাকা তামিম ইকবালের সেঞ্চুরিতে শক্ত অবস্থানের দিকে যাচ্ছে টাইগাররা। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টসে জিতে ব্যাট হাতে ইনিংস শুরু করে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে নিয়েছেন। তার এই সংগ্রহই এখন পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে কোন বাংলাদেশি ব্যাটসম্যানের সর্বোচ্চ সংগ্রহ। এর আগে সাকিব আল হাসান সর্বোচ্চ ১০৮ করেছিল। তিনি ১৩৫ বলে ১৩২ রান করে ওয়াহাব রিয়াজের বলে ক্যাচ তুলে দিয়ে সাজ ঘরে ফিরে যান। ১৫ টি চার ও তিনটি ছক্কা দিয়ে তিনি তার ১৩২ রানের ইনিংস সাজান।