‘সরকারকে ব্যালটের মাধ্যমে জবাব দিতে হবে’

 
 
 
‘আর ঘরে বসে থাকা নয়, ২৮ এপ্রিল ভোট কেন্দ্রে গিয়ে এই সরকারের বিরুদ্ধে ব্যালটের মাধ্যমে জবাব দিতে প্রস্তুতি নিতে হবে। এই সরকারের গুম-খুনের বিরুদ্ধে জবাব দিতে হবে।’
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন এ সব কথা বলেন। দলের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী নিখোঁজের তিন বছরপূর্তি উপলক্ষে ‘স্বাধীনতা ফোরাম’-এর উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় অন্যদের মধ্যে অ্যাডভোকেট আহমেদ আ জ ম খান, নিখোঁজ যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, অ্যাডভোকেট আবেদ রাজা, ব্যারিস্টার পারভেজ আহমেদ বক্তব্য দেন।