হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

হবিগঞ্জে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এতে আরও ৩ জন অটোরিক্সা আরোহী আহত হয়েছেন। শুক্রবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের সদর উপজেলার অলিপুর নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
 
হবিগঞ্জের আলিপুরে শায়েস্তাগঞ্জমুখী একটি সিএনজি অটোরিকশার সাথে ঢাকামুখী একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক কাজী সোহেল(২৫) মারা যায়। তিনি নারুঘাট উপজেলার শ্রীবাউড় গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি ইজাজুল ইসলাম দুর্ঘটনার খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
 
দুর্ঘটনায় আহতদের সদর হাসপাতালে প্রেরণ করা হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আব্দুল হক নামের আরেক আটোরিক্সা যাত্রী। আশংকাজনক অবস্থায় অপর তিন জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।